চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক,
চলতি বছরের শুরু থেকেই একের পর এক হিট দিয়ে চলেছেন রজনীকান্ত! বয়সকে তুড়ি মেরে যেন কাজের মধ্যে এখনও ডুবে রয়েছেন দক্ষিণী তারকা। বয়স যে শুধুই এক সংখ্যা তা বুঝিয়ে দিলেন তিনি। একদিকে বক্স-অফিসে ‘জেলার’-এর রাজত্ব অন্যদিকে নতুনরূপে হাজির থলাইভা।
প্রত্যেক বছর কম করে হলেও তিন-চারটি ছবিতে তিনি অভিনয় করে চলেছেন এখনও। সম্প্রতি পরিচালনায় ফিরছেন তাঁর কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত। আর কন্যার হাত ধরেই নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন রজনীকান্ত। চলতি বছর জুলাইতেই শেষ হয়েছে ছবির শুটিং। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির নতুন লুক। যা দেখে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে।
আসছে নতুন ছবি ‘লাল সালাম’। জানা যাচ্ছে এই ছবি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। এর আগে তাকে দেখা গিয়েছিল মাথায় লাল ফেজ টুপি, মুখে এক গাল দাড়ি আর পরনে আফগানি কুর্তা, চোখে কালো চশমায় দৃপ্ত ভঙ্গিতে হেঁটে আসছেন ‘মঈদীন ভাই’।
‘লাল সালাম’ ছবিতে নাকি এই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে রজনীকান্তকে। পোস্টার প্রকাশ্যে আনে ছবির প্রযোজক লাইকা প্রোডাকশনস। সেই সঙ্গে জানান, আগামী বছর পোঙ্গাল উৎসবেই সকলকে ‘লাল সেলাম’ জানাতে আসবেন থলাইভা।
৭ বছর পরে পরিচালনায় ফিরছেন রজনীকান্তের কন্যা। এর আগে ‘সিনেমা ভীরান’ নামে একটি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন তিনি। গতবার ‘লাল সালাম’ ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই নেটিজেন ও থালাইভি-র ভক্তদের মধ্যে একটি নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। জানা গিয়েছে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিষ্ণু বিশাল এবং বিক্রান্তকে। ছবির আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন এ আর রহমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news