Breaking News
Home / TRENDING / ভাটপাড়া-কাঁকিনাড়ায় সংঘর্ষ অব্যাহত, ট্রেন লক্ষ্য করে বোমা, জারি ১৪৪ ধারা

ভাটপাড়া-কাঁকিনাড়ায় সংঘর্ষ অব্যাহত, ট্রেন লক্ষ্য করে বোমা, জারি ১৪৪ ধারা

ওয়েব ডেস্ক:

ভাটপাড়া-কাঁকিনাড়ার উত্তাপ কমছে না ভোট হয়ে যাওয়ার দুদিন পরেও। আজও দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থাকল এলাকার সাধারণ মানুষ। মঙ্গলবারও বামাবাজি, গুলি চলার অভিযোগ উঠল ওই অঞ্চলে। সকালে যা কেন্দ্র করে কাঁকিনাড়া স্টেশনে অবরোধ হয়। দুষ্কৃতীরা নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ে বলে অভিযোগ। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কোনওরকমে ট্রেন থেকে নেমে তাঁরা প্রাণ বাঁচান। প্ল্যাটফর্মে আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

এদিকে এত কিছু হলেও এলাকায় র‍্যাফ বা আধাসেনার দেখা মেলেনি সংঘর্ষের সময়। সে কারণে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দরা। এমনকি রেলপুলিশও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। পরে শিয়ালদা থেকে কাঁকিনাড়ার উদ্দেশে র‍্যাফ পাঠানো হয় বলে খবর।

ইতিমধ্যে ভাটপাড়া-কাঁকিনাড়ার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সিইও-র কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিবেক দুবেও। এদিকে ভাটপাড়ায় রাজ্যপালের পরিদর্শনের আবেদন জানালেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। দাবি উঠেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিয়ালদা মেন লাইনের রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে। এদিন মূলত কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন ২৯ নম্বর রেলগেট থেকে বোমাবাজি হয় বলে অভিযোগ। ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *