Breaking News
Home / TRENDING / রাজীবের বিরুদ্ধে ‘ভয়ঙ্কর’ অভিযোগ, ‘চুপ থাকবে না সুপ্রিম কোর্ট’, জানালেন বিচারপতিরা

রাজীবের বিরুদ্ধে ‘ভয়ঙ্কর’ অভিযোগ, ‘চুপ থাকবে না সুপ্রিম কোর্ট’, জানালেন বিচারপতিরা

ওয়েব ডেস্ক:

রাজীব কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সিবিআই রিপোর্টে। যে রিপোর্ট দেখার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দিল গুরুতর অভিযোগ রয়েছে এই আইপিএসের বিরুদ্ধে। যা দেখার পর চুপ করে বসে থাকা যায় না।

উল্লেখ্য, রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি ছিল মঙ্গলবার। শুনানিতে আদালতে খামে ভরা ছ’পাতার একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্টকেই ‘ভয়ঙ্কর’ বলল সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, এমন গুরুতর অভিযোগ দেখে চুপ করে বসে থাকবে না শীর্ষ আদালত। এই সঙ্গে তিনি সিবিআই-কে নির্দেশ দিয়েছেন, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই মর্মে একটি আবেদন পত্র জমা দিতে। আগামী ১০ দিনের মধ্যে সিবিআইকে ওই আবেদন করতে হবে আদালতে। তবে রাজীব কুমারের বক্তব্য না শুনে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে বিচারপতিরা। প্রধান বিচারতির রঞ্জন গগৈ-এর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলছে।

 

প্রসঙ্গত: সারধা কাণ্ডের রাজ্য সরকারের গঠন করা সিটের মাথা ছিলেন রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়িতেও হাজির হয় সিবিআই অফিসাররা। তাঁদের বাধা দেয় কলকাতা পুলিশ। এরপরই ধর্মতলায় ধরণায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, সম্প্রতি রাজীব কুমারকে কলকাতার নগরপালের পদ থেকে সরিয়ে এডিজি সিআইডি পদে বসানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *