Breaking News
Home / TRENDING / ‘দিদি’র অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন হেমন্ত বিশ্বশর্মা
Himanta Biswa Sarma, Minister for Education, Health and Finance (Assam), at Idea Exchange. Express photo by Cheena Kapoor. 29.06.2016. *** Local Caption *** Himanta Biswa Sarma, Minister for Education, Health and Finance (Assam), at Idea Exchange. Express photo by Cheena Kapoor. 29.06.2016.

‘দিদি’র অভিযোগ উড়িয়ে পাল্টা দিলেন হেমন্ত বিশ্বশর্মা

নীল রায়:

সারধা গোষ্ঠী থেকে তিন কোটি টাকা নিয়েছিলেন অসমের বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার ধারণা মঞ্চ থেকে এমনটাই অভিযোগ করেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে প্রমাণ হিসেবে তিনি তুলে এনেছেন ২০১৩ সালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে লেখা সারধা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠিকে। ধরনা মঞ্চ থেকে চিঠি হাতে তিনি অভিযোগ করেন, বিজেপি করলেই সব কিছুতে মাফ পাওয়া যায়। সিবিআই হিমন্ত বিশ্ব শর্মার টিকিটিও ছুঁতে পারবে না! তাই এখনও বহাল তবিয়তে রয়েছে অসমের উপমুখ্যমন্ত্রী।

এদিকে এক ঘণ্টা কাটতে না কাটতেই মমতার আক্রমণের উত্তর দিয়েছেন হেমন্ত বিশ্বশর্মা। উপ মুখ্যমন্ত্রী টুইট করেন, “আমর বিরুদ্ধে যে সমস্ত ভিত্তিহীন অভিযোগ মমতা দিদি এনেছেন তাতে আমি বেদনাহত। আমি কলকাতার পুলিশ কমিশনারের মতো সৌভাগ্যবান নই। সিবিআই তদন্তে সব রকম সহযোগিতা করেছি। তা সবই আমার বিজেপিতে যোগদানের অনেক আগে কথা।”

প্রসঙ্গত, ২০১২ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দান করেন হেমন্ত বিশ্বশর্মা। ২০১৬ সালে অসমে বিজেপি ক্ষমতায় এলে স্বাস্থ্য ও অর্থ দফতর সহ রাজ্যের উপমুখ্যমন্ত্রী দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ২০১২ সালে পশ্চিমবঙ্গে সারধা চিটফান্ড ঘোটালা হলে তাতে নাম জড়িয়েছিল হেমন্ত বিশ্বশর্মার। তখন তাঁকে বেশ কয়েকবার সিবিআই আধিকারিকদের জেরার মুখে পড়তেও হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *