ওয়েব ডেস্ক:
রাজীব কুমার কি একজন আইপিএস অফিসার হিসেবে রুল বুক ভেঙেছেন? সেই অভিযোগে কি এই আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং (DOPT)। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বললেন, নজরে রাখা হচ্ছে গোটা বিষয়টি।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রক যে আইন অনুযায়ী রাজীব কুমারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারে না তা জানিয়ে দেন আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তবে জে পি নাড্ডা জানিয়ে দেন, ডিওপিটি ব্যবস্থা নিতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-ও কলকাতা পুলিস কমিশনারের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, “যদি কলকাতার পুলিস কমিশনার স্বপ্নেও তথ্যপ্রমাণ নষ্টের কল্পনা করে থাকেন, তাহলে তার প্রমাণ আদালতের সামনে পেশ করুন। তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে সারা জীবন পস্তাবেন।”
কিন্তু কীভাবে রুল বুক ভেঙেছেন রাজীব কুমার? বলা হচ্ছে, পুলিস প্রশাসনের একজন শীর্ষ কর্তা ধরনা মঞ্চে যোগ দিয়ে রাজীব কুমার চাকরির নিয়ম ভেঙেছেন। যদিও, মুখ্যমন্ত্রীর দাবি করেন, এটা একটা অরাজনৈতিক মঞ্চ। এবং এদিনও ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা যায় রাজীবকে।
আজ ধরনা মঞ্চ থেকেই পুলিশ পদক প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে পদক এগিয়ে দেন কলকাতা পুলিস কমিশনারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news