Breaking News
Home / TRENDING / ‘ব্রাহ্মণরাই পথ দেখাবে’, সব পুরহিতকে ভাতার প্রতিশ্রুতি রাজ্যের মন্ত্রীর

‘ব্রাহ্মণরাই পথ দেখাবে’, সব পুরহিতকে ভাতার প্রতিশ্রুতি রাজ্যের মন্ত্রীর

ওয়েব ডেস্ক:

এবার রাজ্যের সব পুরহিতকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রানি রাসমনি রোডের সভায় একথা ঘোষণা করেন তৃণমূলের দাপুটে নেতা তথা মন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, এই বিষয় দ্রুত তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সেক্ষেত্রে পুরহিতদের অঞ্চল ভিত্তিক সংগঠন তৈরির পরামর্শও দেন রাজীব। এদিন মঞ্চে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাতা আমরা লড়াই করে আনবো। আপনাদের মাথার উপর ছাদের করবো।”

বিজেপির নাম না করেও বলেন, “একটা রাজনৈতিক দল শুধু রাজনীতি করে শ্রীরামকে এজেন্ট করছে। তাদের ধিক্কার জানাই।” এমনকী আরও বলেন, “ব্রাহ্মণরা আগামী দিনে পথ দেখাবে। কেউ কেউ আমাদের ছিবড়ের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে। তাই সংগঠিত করতে হবে। ব্রাহ্মণ পরিবারেরা কষ্ট থাকে। হিন্দু সংঘ সংগঠিত না।”

প্রসঙ্গত উল্লেখ্য, পুরোহিতদের একাধিক দাবি রয়েছে। যেমন, ব্রাহ্মণদের পরিচয়পত্র দিতে হবে। গৃহহীন ব্রাহ্মণদের বসবাসের ব্যবস্থা করতে হবে । জেলায় জেলায় সংস্কৃত কলেজ করতে হবে। পুরোহিতদের স্বাস্থ্য বিমা দিতে হবে । জেলার বিদ্যালয় সংস্কৃত পঞ্চম শ্রেণি থেকে বাধ্যতামূলক করতে হবে। প্রবীণ পুরোহিতদের জন্য ভাতা দিতে হবে । এবং ব্রাহ্মণদের সন্তানদের টোল খুলতে হবে।

বিস্তারিত বিষয়ে এদিনের সভায় আলোচনা না হলেও পুরোহিতদের ভাতার বিষয়টি সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিকে যাদের বিরুদ্ধে তোপ দাগলেন রাজীব। সেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, “বিজেপির দেখানো পথেই হাঁটছে তৃণমূল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *