Breaking News
Home / TRENDING / শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিয়ে এলেন বৈশাখী

শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিয়ে এলেন বৈশাখী

সূর্য সরকার।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর পদত্যাগের কথা থাকলেও তিনি মিল্লি অল আমিন কলেজের অধ্যক্ষার পদ থেকে পদত্যাগ করেননি। বলেছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেই মতোই শুক্রবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি এসে তাঁর সঙ্গে বৈঠক করলেন কলকাতার প্রাক্তন মেয়রের বান্ধবী। মার্সিডিজ গাড়ি চড়়ের এদিন শিক্ষা মন্ত্রীর বাাড়়ি আসেন বৈশাখী।

শিক্ষামন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন বলেই খবর। তবে, শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র গ্রহন করেননি বলেই সূত্রের খবর। বৈশাখী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তাঁর কলেজে যে সমস্যা সেই বিষয়ে শিক্ষামন্ত্রী নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর সঙ্গে বৈশাখীর যে ভুল বোঝাবুঝি ছিল তাও মিটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কলেজে যাবেন না বলেই জানিয়েছেন বৈশাখী। তার দাবি, দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেবেন বৈশাখী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *