Breaking News
Home / TRENDING / মুকুল যোগে চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদ হারালেন প্রসেনজিৎ, দায়িত্বে রাজ

মুকুল যোগে চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদ হারালেন প্রসেনজিৎ, দায়িত্বে রাজ

নীল রায়।

বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের জেরে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বদলে তাঁর জায়গায় চেয়ারম্যান করা হয়েছে চলচ্চিত্র নির্দেশক রাজ চক্রবর্তীকে। সূত্রের খবর,সম্প্রতি বাংলা সিনেমা সুপারস্টারকে এনফর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের পর এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। ইডির জেরা থেকে বাঁচতে নাকি তিনি শরণাপন্ন হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়ের। এমন কথা জানার পরেই তাঁকে কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো প্রক্রিয়া শুরু হয়। সূত্রের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে রাজকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে প্রশাসনিক সিলমোহর পড়ে গিয়েছে।

গত বুধবার ইংরেজি দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আকপটভাবেই জানান তাঁর সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাৎকারের কথা বিস্তারিত জানিয়েছেন এই অভিজ্ঞ অভিনেতা। তিনি জানিয়েছিলেন, সম্প্রতি কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার পথে বিমানে ইকোনমি ক্লাসে মুকুল রায়ের সঙ্গে দেখা হয় তাঁর। পাশাপাশি বসেই দুজনে দিল্লি যান। কিন্তু, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে খবর পৌঁছে ছিল, দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে নাকি প্রসেনজিতের সঙ্গে টানা ৭ ঘণ্টা বৈঠক হয়েছে মুকুলের। টলিপাড়ায় গুঞ্জন ছিল, এই ঘটনার জেরে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই সম্ভাবনাই সত্যি হল এদিন।

তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ অভিনেতাকে দায়িত্ব থেকে সরিয়ে মাএ বছর দশেক আগে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা রাজ চক্রবর্তীকে চেয়ারম্যান পদে বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। তবে রাজ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও এবিষয়ে কিছুই জানে না। তবে সরকার তাঁকে দায়িত্ব দিলে তা পালন করার চেষ্টা করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *