নীল রায়।
রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর (Goutam Kundu) স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি (ED)। শুক্রবার এই নোটিস জারি করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। জারি করা এই নোটিসে বলা হয়েছে, দেশের যে কোনও বিমানবন্দরে গেলেই বাজেয়াপ্ত করা হবে শুভ্রা কুণ্ডুর পাসপোর্ট। ইডি তিনবার শুভ্রা কুন্ডুকে নোটিস পাঠালেও হাজির হননি তিনি। কার্যত বাধ্য হয়েই এবার লুক আউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে দক্ষিণ কলকাতায় শুভ্রা কুন্ডু (Shubra Kundu) ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। কিন্তু সেখানেও তাঁর হদিস মেলেনি। নোটিস জারি করার পাশাপাশি চিঠি দিয়ে ব্যুরো অফ ইমিগ্রেশনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিঠিতে বলা হয়েছে, দেশের সব বিমানবন্দরে এই ব্যাপারে যেন নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রায় চার বছর ধরে কারাবাসে রয়েছেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু। আর্থিক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। এবার তাঁর স্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু করল এনফর্সমেন্ট ডিরেক্টরেট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news