Breaking News
Home / TRENDING / আরও চাপে রাজীব, এবার আত্মসমর্পণের পরামর্শ হাইকোর্টের

আরও চাপে রাজীব, এবার আত্মসমর্পণের পরামর্শ হাইকোর্টের

ওয়েব ডেস্ক:

এবার রাজীবকে আত্মসমর্পণের পরামর্শ দিলেন হাইকোর্টের বিচারপতি। মঙ্গলবার রাজীব কুমারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শুভাশিস দাশগুপ্ত বলেন, “মক্কেলকে বলুন আত্মসমর্পণ করতে।” এমন নির্দেশে রাজীব কুমারের জন্য অস্বস্তি আরও বাড়ল বলা বাহুল্য।

আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে আগেই। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। আজ বিচারপতি সইদুল্লা মুন্সির ঘরে মামলাটি শোনার আবেদন জানান রাজীবের আইনজীবীরা। যদিও বুধবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজীব মামলার শুনানি হবে।

মঙ্গলবার শুনানি না হওয়ায় বিচারপতিদের কাছে মামলাটি দ্রুত শোনার জন্য আবেদন জানান রাজীব কুমারের আইনজীবীরা। এরপরেই বিচারপতি সইদুল্লা মুনসির প্রশ্ন, কেন দ্রুত শুনানি চাইছেন? উত্তরে রাজীব কুমারের আইনজীবীরা বলেন, নিম্ন আদালতে আগাম জামিন খারিজ হয়েছে। পাশাপাশি তাঁর ছুটিও শেষ হতে চলেছে। তাই দ্রুত শুনানির আবেদন।

এরপরেই বিচারপতি শুভাশিষ দাশগুপ্ত বলেন, “মক্কেলকে বলুন আত্মসমর্পণ করতে।” আইনজীবীদের মাধ্যমে রাজীবকে বিচারপতি দাশগুপ্তর বার্তা, “তুমি আত্মসমর্পণ কর।” উল্লেখ্য, একমাস আগেই বিচারপতি মধুমন্ত্রী মৈত্র রায় দিয়েছিলেন, রাজীব কুমারকে গ্রেফতারে কোনও বাধা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *