ওয়েব ডেস্ক:
কেঁপে উঠল দিল্লি। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। কম্পনের তীব্রতা মাঝারি হলেও আতঙ্ক ছিল যথেষ্ট। দিল্লির বাসিন্দারা জানাচ্ছেন তাঁরা কম্পন অনুভব করেছেন। ফলে অনেকে বাড়ি থেকে বেরিয়েও আসেন। এরপর ফের কেঁপে ওঠার অর্থাৎ আফটার শকের আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। বেশ কয়েক সেকেন্ড কম্পন বোঝা হয়।
ভূমিকম্পের কেন্দ্র ভারত-পাক সীমান্ত বলে জানা গিয়েছে। রাওয়ালপিন্ডির কাছাকাছিল ছিল উত্সস্থল। দিল্লির পাশপাশি কম্পন অনুভূত হয়েছে কাশ্মীরে। কম্পন অনুভূত হয়েছে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরাখণ্ডেও। উত্তরপ্রদেশের সামান্য কিছু এলাকায় কম্পন বোঝা গিয়েছে বলে খবর।
ভারতের পাশাপাশি পাকিস্তানের একধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনও পরিস্কার নয়। হতাহতের খবর নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news