Breaking News
Home / TRENDING / রাজীবের খোঁজে সোমবারও নবান্নে সিবিআই, চিঠির উত্তর দিলেন ডিজি

রাজীবের খোঁজে সোমবারও নবান্নে সিবিআই, চিঠির উত্তর দিলেন ডিজি

ওয়েব ডেস্ক:

অবশেষে সিবিআইয়ের চিঠির উত্তর দিলেন ডিজি। প্রসঙ্গত, রবিবারের পর সোমবারেও রাজীব কুমারের অবস্থান জানতে নবান্নে যান সিবিআইয়ের দুই প্রতিনিধি।

এদিন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে হাজির হন তাঁরা। এবার সেই চিঠির জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সূত্রের খবর, ডিজির উত্তরের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সিবিআই দফতরে। আরও জানা গিয়েছে যে প্রথমে বিধাননগর কমিশনারেটে পাঠানো হয় উত্তরের একটি কপি, সেখান থেকে পুলিশ আধিকারিকদের একটি দল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান সিবিআইয়ের হাতে সেই চিঠি তুলে দিতে।

উল্লেখ্য, রবিবার ছুটি থাকায় মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিতে পারেনি সিবিআই। কিন্তু যে কারণে সিবিআইয়ের নবান্নকে চিঠি দেওয়া তা হল—সরকারি কর্মচারিকে অগ্রিম ছুটি নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তাকে জানাতে হয়। কী কারণে ছুটি নিচ্ছেন, ছুটি নেওয়ার ক্ষেত্রে তার পরবর্তী অবস্থান কোথায় থাকবে এবং তার মোবাইল নাম্বার, প্রয়োজনে যাতে সেই কর্মচারীর সাথে যোগাযোগ করা যায় ইত্যাদি।

সিবিআই জানতে চাইছে, রাজীব কুমার এই তথ্যগুলি আদৌ জমা দিয়েছেন কিনা। পাশাপাশি তার অবস্থান সম্পর্কে তার ঊর্ধ্বতন কর্তাকে জানিয়েছেন কিনা। এই যাবতীয় তথ্য পেতে রবিবার এবং সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে পৌঁছে যান সিবিআইয়ের প্রতিনিধিরা। সূত্রের খবর তাঁরা বুঝে নিতে চাইছেন রাজীব কুমার ছুটি আগে নিয়েছিলেন না পরে।

ডিজির চিঠিতে তার উত্তর আছে বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *