Breaking News
Home / TRENDING / “মোদীর সঙ্গে সাক্ষাৎ করেও বাঁচানো যাবে না রাজীব কুমারকে” মমতাকে খোঁচা সোমেনের

“মোদীর সঙ্গে সাক্ষাৎ করেও বাঁচানো যাবে না রাজীব কুমারকে” মমতাকে খোঁচা সোমেনের

নীল রায়।

মোদী-মমতার সাক্ষাৎকারকে মধুর সম্পর্কের প্রমাণ বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)।‌ এমন রাজনীতি করেও যে রাজীব কুমারকে রক্ষা করা যাবে না, তাও জানান এই কংগ্রেস নেতা। সোমবার দুপুরে জানা যায়, মঙ্গলবার দুপুরের বিমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাচ্ছেন। তার কিছু পরে খবর মেলে আগামী বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি।

ঘটনাচক্রে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিন। যেই কারণে মুখ্যমন্ত্রীর এই রাজধানী সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সারধা কাণ্ডের তদন্তে সিবিআইয়ের কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। রাজনৈতিক মহলে আলোচনা, রাজীব কুমারকে সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সূত্র ধরেই সোমেন মিত্র বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মুখ্যমন্ত্রীর সম্পর্ক এতই মধূর যে একেবারে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দিল্লি পৌঁছে যাচ্ছেন।” খোঁচা দিয়ে এই বর্ষীয়ান নেতা আরও বলেন, “এসব করেও কিন্তু রাজীব কুমারকে (Rajiv Kumar) বাঁচাতে পারবেন না মুখ্যমন্ত্রী।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *