ওয়েব ডেস্ক:
একদিকে যখন জেলা জজ কোর্টে নতুন করে আগাম জামিনের আবেদন করেছেন রাজীব কুমারের আইনজীবী। যার শুনানি এখন চলছে বলেই খবর, তখন রাজীবের গ্রেফতারি নিয়ে ব্যতিব্যস্ত সিবিআইও। সূত্রের খবর, সিবিআই ধন্দে পড়েছে আদৌ এমপি এমলএ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে কিনা তা নিয়ে। এই বিশেষ আদালত কি গ্রেফতারির নির্দেশ দিতে পারে? প্রশ্ন এখানেই। সব মিলিয়ে আপাতত ওই আদালতে সিবিআইয়ের দায়ের করা শুনানি ঝুলেই রয়েছে!
যদিও এদিনও সিবিআইয়ের তরফে রাজীবের গ্রেফতারির পক্ষে জোর সওয়াল করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, হাইকোর্টও রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ তুলে নিয়েছে। তাছাড়া প্রাক্তন পুলিশ কমিশনার তদন্তে সহযোগিতা করেননি। আর তাই তাঁকে গ্রেফতারির প্রয়োজন রয়েছে।
কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার এক্তিয়ার এমপি এমএলএ আদালতের আদৌ রয়েছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠে যায়।
সমস্যা হল, হাইকোর্টের নির্দেশ মোতাবেক তৈরি হয় এমপি এমএলএ ট্রায়াল বিশেষ আদালত। কিন্তু এই আদালত শুরু হওয়ার পর থেকে আজ অবধি কোনও এমপি কিংবা এমএলএ গ্রেফতার হননি। আজ রাজীব কুমারের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে সিবিআইয়ের আর্জির শুনানি ছিল এই আদালতে। বিচারক বলেছেন, যেহেতু এটি ট্রায়াল কোর্ট, তাই ম্যাজিস্ট্রেটের গ্রেফতারি পরোয়ানা জারি করার কিংবা কোনও অভিযুক্তকে জেল হেফাজত বা পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই।
এরপরেই উঠে আসছে এক জটিল আইনি প্রশ্ন, সারধা সংক্রান্ত কোনও মামলায় এখানেই কোনও অভিযুক্তকে গ্রেফতার করলে সিবিআই কোন আদালতে তাঁকে পেশ করবে?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news