Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বলে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বলে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী

সূর্য সরকার।

“প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি।” মঙ্গলবার দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। তিনি বলেন , ” রাজ্যের আর্থিক ব্যাপারে অনেক দাবিদাওয়া আছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানাবো। বাঙলার নাম পরিবর্তনের ব্যাপারেও বলার আছে। একাধিক প্রকল্পের টাকা পাওনা। সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে জানাব।” তবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানিয়ে তাঁর এই সাক্ষাৎ সেটা মনে করিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন , “কেন্দ্রে নির্বাচিত সরকার, রাজ্যেও। সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানিয়ে এই সৌজন্য সাক্ষাৎ।”

অন্যদিকে, ব্যাঙ্ক, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ যেন না করা হয়, কর্মচারীদের স্বার্থ যেন মাথায় রাখা হয় সেটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Nanerdra Modi) আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের বিমানে দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বুধবার বিকেল সাড়ে চারটে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী একান্ত বৈঠক হবে বলেই খবর। নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ-বৈঠক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *