Breaking News
Home / TRENDING / “রাজীব কুমারের পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী”, আক্রমণ ভারতী ঘোষের

“রাজীব কুমারের পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী”, আক্রমণ ভারতী ঘোষের

জয় ঘোষ

‘‘একজন আইপিএস অফিসারকে পালিয়ে বেড়াতে হচ্ছে? এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে?” রাজীব কুমারের এই পরিণতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিজেপির রাজ্য সহ-সভানেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন, “মমতার নির্দশেই রাজীব কুমার সমস্ত কাজ করেছেন? কেঁচো খুঁড়তে কেউটে বের হয়ে যেতে পারে। তাই মুখ্যমন্ত্রী দিল্লি ছুটছেন প্রধানমন্ত্রীর পায়ে ধরতে।” তিনি আরও বলেন, “শুধুমাত্র এই সরকারের জন্য। রাজ্যের যে কোনও অফিসার যে কোনও সময় বিপদে পড়তে পারেন’’।

“চ্যানেল হিন্দুস্থান”কে একান্ত সাক্ষাৎকারে রাজীব কুমার প্রসঙ্গে প্রাক্তন দুঁদে আইপিএস ভারতী ঘোষ বলেন, ‘‘ শুধু একজন আইপিএস কেন, সমস্ত আইএএস-আইপিএস অফিসারদের নিয়ে ভাবুন, তাঁরা কীভাবে চাকরি করছেন। চাপ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে বাধ্য করা হচ্ছে তাঁদের। তাঁরা আমার খুব প্রিয়, খুব কাছের। তাঁদের অপব্যবহার করে বিপদে ফেলা হচ্ছে। এটা মুখ্যমন্ত্রীর স্বভাব’’। এই বিজেপি নেত্রী আরও বলেন, ‘‘কেন একজন আইপিএস অফিসারকে আজকে পালিয়ে বেড়াতে হবে? কারণ, শুধুমাত্র এই সরকারের জন্য। এখানে কোনও ভাল প্রশাসক নেই, শুধু রাজনীতি হচ্ছে। বিভিন্ন পুলিশ সুপারদেরও চাপ দেওয়া হচ্ছে। অফিসারদের বিপজ্জনক জায়গায় দাঁড় করিয়েছে এই সরকার। আজ যে কোনও অফিসার যে কোনও সময় বিপদে পড়তে পারেন’’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *