নীল রায়।
রাজীব কুমারকে খুঁজে বের করতে দিল্লি থেকে এক বিশেষ তদন্তকারী দলকে তলব করল সিবিআই। বুধবার সিবিআই (CBI) সূত্রে তেমনটাই জানা গিয়েছে। কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই বেপাত্তা রাজ্য পুলিশের এডিজি সিআইডি। তারপর আদি গঙ্গার পাড় দিয়ে কয়েক গ্যালন জল প্রবাহিত হলেও খোঁজ মেলেনি রাজীব কুমারের (Rajiv Kumar)। মঙ্গলবার আবার বারাসাতের আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তাতে চাপ বেড়েছে বই কমেনি।
অন্যদিকে, রাজকুমারকে নাগালে পেতে আইনগত কোনও প্রক্রিয়াই বাকি রাখেনি সিবিআই। নিয়মমাফিক সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের পাশাপাশি নিম্ন আদালতেও ঠিকঠাকভাবেই এগিয়েছে তারা। নিখোঁজ রাজীব কুমারের হদিস জানতে প্রশাসনিক হবে তাঁরা চিঠিও দিয়েছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে। কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনের খোঁজ দিতে ব্যর্থ হয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
তাই এবার বাধ্য হয়ে দিল্লি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষ দল আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর এই দলে থাকবেন ১২ জন দক্ষ আধিকারিক। যাদের দুজন পুলিশ সুপার মর্যাদার ও দুজন ডিএসপি মর্যাদার আধিকারিক থাকবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news