নিজস্ব সংবাদদাতা:
শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল আইনজীবী রজতকুমার দে-কে। ময়নাতদন্তে উঠে এল এই তথ্য। এরপরই বৃহস্পতিবার নিউ টাউন থানায় স্ত্রী অনিন্দিতা পালের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। এইসঙ্গে মামলা রুজু হল অলক পাল, অভিক পাল ও হরি পালের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, রজতের সঙ্গে স্ত্রী অনিন্দিতার সম্পর্ক ভালো ছিল না। মাঝেই মাঝেই তাঁদের মধ্যে ঝামেলা হত। এও জানা গিয়েছে যে এর আগে অনিন্দিতার একটি বিয়ে ছিল। ঘটনার দিনও রজন ও অনিন্দিতার মধ্যে গোলমাল হয়।
পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে সরু তার জাতীয় জিনিস দিয়েই রজতের গলায় ফাঁস দেওয়া হয়েছিল। যদিও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কোনও দড়ি বা তার জাতীয় জিনিস পায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news