Breaking News
Home / TRENDING / প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী

প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা:

প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তথা চলচ্চিত্র অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী। বয়স হয়েছিল ৭২ বছর. লিভারের সমস্যায় চিকিৎসা চলছিল অভিনেতার। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে খবর, শুক্রবার ভোর সোয়া ৪টে নাগাদ দক্ষিণ ঢাকুরিয়ার বাড়িতে মৃত্যু হয় তাঁর।

তাঁর সময়ে থিয়েটার মঞ্চের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন বিপ্লবকেতন। অভিনয় করেছেন একাধিক সিনেমা ও ধারাবাহিকেও। তাঁর কন্যা সুদীপ্তা ও বিদিপ্তা চক্রবর্তীও সমসময়ের বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ। তাঁদের অভিনয়ে হাতেখড়ি প্রয়াত পিতার কাছেই। স্ত্রী দীপালি চক্রবর্তী ওডিসি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু।

বিপ্লবকেতন চক্রবর্তীর অভিনয় জীবনের শুরু ‘চেতনা’ নাট্যগোষ্ঠীর শিল্পী হিসেবে। ‘মারিচ সংবাদ’ নাটকে তাঁর অভিনয় বাংলা থিয়েটারের ইতিহাসে থেকে যাবে। পরবর্তীকালে ‘থিয়েটারওয়ালা’ নামে নিজের দলও গড়েন তিনি। ‘বাঘু মান্না’ তাঁর পরিচালনায় একটি বিখ্যাত নাটক। তবে শুধু মঞ্চ নয়, টেলিভিশনেও তাঁর বহু অবদান রয়েছে।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *