ওয়েব ডেস্ক:
‘পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। তাঁরা যদি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, একাত্ম হতে চায় তবে তাঁদের আগে ভারেতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠতে হবে।’ আজ সোজাসুজি এইকথা বললেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি আরও বলেন, ‘পাকিস্তান যদি আমাদের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠতে চায়, তাহলে তাদের ভবিষ্যতই উজ্জ্বল হবে।’
প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে জেনারেলন বিপিন রাওয়াত সাফ জানিয়ে ড্যাং, সন্ত্রাসবাদ এবং আলোচনা দুটো একসঙ্গে সম্ভব না৷ এরপরই তিনি বলেন, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। যদি তাকে ভারতের সঙ্গে থাকতে হয় তাহলে তাকে আগে ধর্মনিরপেক্ষ হতে হবে৷

উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি ভারতের সঙ্গে বন্ধুত্বে জোর দেন৷ তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে একটাই ইস্যু তা হল কাশ্মীর৷ মানুষ চাঁদে পৌঁছে গেল কিন্তু আমরা কাশ্মীরেই আটকে৷ তিনি এও বলেন, ভারত বন্ধুত্বের জন্য এক পা বাড়ালে, পাকিস্তান দু’ পা এগিয়ে যাবে৷ অপরপক্ষে জেনারেল বিপিন রাওয়াতে মতে, ইমরান খানের বার্তায় অন্তর্দ্বন্দ্ব রয়েছে৷ তিনি আরও জানান, ভারতের রণনীতি খুব স্পষ্ট, সন্ত্রাসবাদ এবং আলোচনা সমান্তরালভাবে চলতে পারে না৷
প্রসঙ্গত, এর আগে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একই কথা বলেন। একই কারণে ১৯তম সার্ক সম্মলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জেনারেল বিপিন রাওয়াতও একই বার্তা দিলেন পাকিস্তানকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news