Breaking News
Home / TRENDING / রাজস্থান: ২২ রাউন্ড বাকি থাকতেই উৎসবে কংগ্রেস, প্রশ্ন হল, বহেনজি কোন দিকে?

রাজস্থান: ২২ রাউন্ড বাকি থাকতেই উৎসবে কংগ্রেস, প্রশ্ন হল, বহেনজি কোন দিকে?

নিজস্ব সংবাদদাতা:

যদিও রাজস্থান প্রদেশ কংগ্রেসের অফিসের সামনে উৎসব শুরু হয়ে গেছে, তথাপি ভোটের ফলে ত্রিশঙ্কু পরিস্থিতি। সোনার কেল্লার দেশে ৮ রাউন্ড গণনা শেষে ফলাফল এরকম—বিজেপি ৮৬, কংগ্রেসে ৯১, বিএসপি ৪, অন্যান্য ১৮। অর্থাৎ কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলিও একক সংখ্যা গরিষ্ঠ পরিস্থিতিতে নেই। তার উপর ২২ রাউন্ড গণনা বাকি। অতএব কোথাকার জল কোথায় গড়াবে তা এখনই বলা যাচ্ছে না পুরোপুরি। যদিও শচিন পায়লট ইতিমধ্যে জানিয়েছেন, বিজেপিকে প্রত্যাখান করেছে রাজ্যবাসী। মোদী, অমিত শাহ-র সবরকম চেষ্টার পরেও। তিনি আরও জানান, বিজেপি বিরোধী সকলের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা।

কার সঙ্গে যোগাযোগ রাখছেন? বর্তমান পরিস্থিতিতে রাজস্থানে এবং মধ্যপ্রেদেশে বহেনজির ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিএসপি-র অবস্থানই হয়তো দিক নির্ণয়ক হয়ে উঠবে! কিন্তু তিনি কোন দিকে? অতএব, সন্ধে না ঘনালে মরুভূমির দেশে কারা সরকার গড়ছে সে কথা দিনের আলোর মতো পরিস্কার হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *