Breaking News
Home / TRENDING / রাজস্থান: মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী শচীন

রাজস্থান: মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী শচীন

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলট। উপমুখ্যমন্ত্রী শচীন পায়লট। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস এই কথা জানিয়ে দিল শুক্রবার বিকেলে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে অশোক বলেন, রাজ্যবাসীক সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এইসঙ্গে রাজস্থানের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি মতো কৃষি ঋণ মুকুব করা হবে। পাশাপাশি শচীন পায়লট বলেন ৩ রাজ্যের ভোট দেশকে বদলে দেবে।

উল্লেখ্য, রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়েছিল কংগ্রেস তথা রাহুল গাঁধীর। অশোক গেহলট ও শচীন পায়লট দুজনেই ছিলেন তীব্র দাবিদার। পাশাপাশি অশোক ও শচীনের সমর্থকেরা মিছিল, বিক্ষোভ, স্লোগানে প্রায় অচল করে দিয়েছিলেন সোনারকেল্লার রাজ্যটিকে। এমত অবস্থায় প্রায় আড়াই দিন পর বসুন্ধরা রাজ্যে ছেড়ে যাওয়া চেয়ারা কে বসবেন সেই সিদ্ধান্তে আসতে পারল কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *