Breaking News
Home / TRENDING / জয়নগর: সিআইডির অনুমান, দুষ্কৃতিরা রাজ্য ছাড়া

জয়নগর: সিআইডির অনুমান, দুষ্কৃতিরা রাজ্য ছাড়া

নীল বণিক:

জয়নগরের শ্যুটআউটের ঘটনার তদন্তের ভার নিল সিআইডি। ঘটনায় অভিযুক্তদের ধরতে জেলা পুলিশ যথেষ্ট নয় বলে মনে করছেন রাজ্য পুলিশের কর্তারা। অতএব, গুরুত্ব বুঝে তাড়াতাড়ি ময়দানে নামানো হল সিআইডিকে। ঘটনাস্থলে গিয়ে রাজ্য গোয়েন্দাদের ফরেন্সিক দল সবার আগে গাড়িটি পরীক্ষা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ করে হামলা চালায় দুস্কৃতিরা। যে ঘটনায় বিধায়কের গাড়ির চালক সহ তিনজন প্রাণ হারান। যদিও বিধায়ক বিশ্বনাথ দাস নিজে গাড়িতে না থাকায় প্রানে বেঁচে যান। এই ঘটনার পর থেকেই স্থানীয় মানুষ শাসক দলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করছেন।

সূত্রের খবর, ২০১৯ লোকসভা ভোটের আগে তৃণমূলের একের পর এক গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে আসায় চিন্তিত রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের কর্তারা নিজেরাই চাইছেন দুস্কৃতিরা অবিলম্বে ধরা পরুক। না হলে এমন শ্যুটআউটের ঘটনা রাজ্য জুড়ে আরও বাড়বে বলে তাদের ধারণা। প্রাথমিক ভাবে গোয়েন্দারা মনে করছেন এই ঘটনা পেশাদার দুস্কৃতিদের কাজ। টানা সাতদিন বিধায়ককে পুরোপুরি লক্ষ করেছে তারা। ঘটনার পর কোন পথে পালাবে, তাও আগে থেকে ছক কষা ছিল। ফলে রাজ্য পুলিশের গোয়েন্দারা মনে করছেন দুস্কৃতিরা বর্তমানে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে। পাম্পের সিসিটিভির ফুঁটেজ দেখে দুস্কৃতিদের চেনার চেষ্টা করছেন সিআইডির তদন্তকারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *