নিজস্ব সংবাদদাতা:
এবার কংগ্রেসের কেলেঙ্কারির ইতিহাস তুলে ধরলেন মুকুল রায়। সকালে রাফায়েল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেই তিনি বলেছিলেন, মোদী সরকারকে জোর করে কালি ছেটানো যাবে না। বরং দীর্ঘদিন ক্ষমতায় থাকা কংগ্রেসই হল দুর্নীতির আখড়া। ওদের কেলেঙ্কারি সংখ্যা অগুন্তি। এবার একটি সংবাদমাধ্যমের সামনে কংগ্রেসের দুর্নীতির তালিকা তুলে ধরলেন মুকুল রায়। মুকুলের মতে, সেই ১৯৪৮ সাল থেকেই থেকেই শুরু হয়ে গেছিল কংগ্রেসের কেলেঙ্কারির কারবার। এদিন সাল ও টাকার অংক সহ তালিকা দেন বিজেপির শীর্ষ নেতা।
মুকুলের মতে, ১৯৪৮ সালে থেকে আজ অবধি ৩০টি স্ক্যাম হয়েছে কংগ্রেস আমলে। স্বাধীনতা পরবর্তী বছরেই বিকে কৃষ্ণ মেননের আমলে হয়েছিল প্রথম স্ক্যাম, ১৯৫৭ সালের মুদ্রা কেলেঙ্কারি, ১৯৯০ সালের এয়ারবাস কেলেঙ্কারি ইত্যাদি। তালিকা বিরাট। তবে তালিকায় থাকা বেশ কিছু কেলেঙ্কারি পরিচিত। যেমন ১৯৯৫-এর পশুখাদ্য কেলেঙ্কারি। কিংবা ২০০১ সালের শেয়ার কেলেঙ্কারি, ২০০৩ সালের স্ট্যাম্প পেপার কেলেঙ্কারি, ২০০৮ সালের সত্যম কেলেঙ্কারি সহ বোফর্স ও টুজি।
সব মিলিয়ে আজ চাছাছোলা ভাষায় মুকুল জানিয়ে দিলেন, নিজেদের স্ক্যাম ঢাকা দেওয়ার জন্যই কংগ্রেস রাফায়েল নিয়ে মিথ্যে অভিযোগ তুলছিল। এর পাশাপাশি মুকুলের মতে সুপ্রিম কোর্টের আজকের রায়ের পরে রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা যারা রাফায়েল নিয়ে অভিযোগ করেছিলেন, সেই সকলের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news