চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
মাঝ চৈত্রে আকাশে মেঘের ঘনঘটা, আজও রাজ্যজুড়ে মেঘলা আকাশ, আর প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই এই জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টি নামতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার সকালে হাওড়া, কলকাতা উত্তর ও দক্ষিণ ১৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি ও দমকা হাওয়া বইবার সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওড়া বইতে পারে, সঙ্গে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত কম। আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে তাপমাত্রা, রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ থেকে কমে ২১ দশমিক ৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল দিনের তাপমাত্রা ৩৩ দশমিক ৪ থেকে কমে ২৯ দশমিক ১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় আট দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news