Breaking News
Home / TRENDING / নিম্নচাপ সরছে, বৃষ্টি কমার কথা জানাল আবহাওয়া দফতর

নিম্নচাপ সরছে, বৃষ্টি কমার কথা জানাল আবহাওয়া দফতর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

বঙ্গোপসাগরের নিম্নচাপ ছত্তিশগড়ের উপর দিয়ে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে। তাই নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টি কমবে রাজ্যে। তবে আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। উত্তরবঙ্গে আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী কালও উপরের পাঁচ জেলা এবং উত্তর দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে নিশ্চিত জানাচ্ছে আবহাওয়া দফতর। আপাতত অতি ভারী বর্ষণ বা প্রবল বর্ষণের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাতাসে জলীয় বাষ্প খুব বেশি থাকবে। তার জেরেই আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। দুপুর বা বিকেলে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *