Breaking News
Home / TRENDING / বঙ্গোপসাগরে নিম্নচাপ : উত্তরবঙ্গ ও উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ : উত্তরবঙ্গ ও উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ তৈরি নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা ঝাড়খন্ড ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে। ফলে ওড়িশা সংলগ্ন বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ওপরের দিকের জেলাগুলিতে। রবিবার মালদা ও দুই দিনাজপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং হাওড়াতে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে সোমবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলা গুলির মধ্যে সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় মূলত মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হওয়া পর্যন্ত আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৫ শতাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *