Breaking News
Home / TRENDING / কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০

কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় (Kojhikor Airplane Accident) মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে যাত্রী বোঝাই এয়ার ইন্ডিয়ার প্লেন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ পাইলট-সহ ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। কালিকটের ওই বিমানবন্দরে অবতরণের সময় প্রবল বৃষ্টিতে পিছলে গিয়ে ভেঙে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪। এরপর কেবিনের দিকের অংশে আগুন ধরে যায়। ফলে দুই পাইলটেরই মৃত্যু হয়। তবে বিমানের বাকি অংশে আগুন ধরেনি।

বিমানবন্দর সূত্রে খবর, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ সদ্যোজাত, দু’জন পাইলট ও চারজন বিমানকর্মী ছিলেন। করোনা ভাইরাসের সংক্রমণের আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করছিল বিমানটি। জানা গিয়েছে, বন্দে ভারত মিশনের আওতায় চলছিল এই বিমানটি। দুবাই থেকে ১৯০ জনকে নিয়ে কেরলে ফিরছিল বিমানটি। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিমান থেকে সবাইকে বের করা সম্ভব হয়। অন্তত ১১২ জন আহতকে কোঝিকোড় ও মালাপ্পুরম জেলার একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, দুবাই থেকে কোঝিকোড়ের উদ্দেশ্যে বিকেল সাড়ে চারটেয় রওনা দেয় বিমানটি। সন্ধ্যায় বিমান অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর সঙ্গে ১২৩ জন আহত এবং ১৫ জনের গুরুতর ভাবে আহত হওয়ার খবর পাওয়া যায়। কিন্তু, সকাল হতে হতে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়।

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *