চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভূমিকম্প প্রতিরোধ এবং এক হাজার বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক বিপর্যয় সহ্য করার ক্ষমতা থাকবে অযোধ্যার তৈরি হতে চলা রাম মন্দিরের মধ্যে। এমনটাই জানালেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাষ্ট্রের একজন সদস্য।
সাংবাদিকদের ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, রাম মন্দিরের ভিত বা পিলার অনেক গভীর পর্যন্ত করা হবে। ঠিক নদীর উপর সেতুর পিলার যতটা গভীর হয়, ততটাই গভীর করা হবে এই মন্দিরের পিলার। এর ফলে কোনও বড় ধরণের ভূমিকম্প সহ্য করার ক্ষমতা থাকবে এই মন্দিরের। এ ছাড়া এক হাজার বছরের বেশি সময় প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেও দাঁড়িয়ে থাকবে এই মন্দির।
রাই বলেন, লার্সন ও তুর্বো নামে একটি কোম্পানি রাম মন্দির নির্মাণ করবে। চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। মন্দির নির্মাণের নকশা অনুমোদনের জন্য অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির কাছে পাঠানো হবে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে, কোনও বিলম্ব করা হবে না। খনন করার সময় পাওয়া ভাস্কর্যগুলি মন্দিরে প্রদর্শন করা হবে। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪২ কোটি টাকা জমা রয়েছে। ১ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত দান করেছেন ভক্তরা।
৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজোতে অংশগ্রহণ করার জন্য তাঁকে এদিন ধন্যবাদ জানান চম্পত রাই। তিনি বলেন, “সঙ্কট ও সমালোচনার মধ্যেও প্রধানমন্ত্রী অযোধ্যা আসার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রদ্ধার সঙ্গে রাম লালাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। এর জন্য তাঁকে অনেক ধন্যবাদ জানাই।” পাশাপাশি তিনি বলেন, রাম মন্দিরের জন্য ১৫ থেকে ২০ হাজার করসেবক আন্দোলন করেছিলেন। করোনা অতিমারীর জন্য তাঁদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি। আমরা অযোধ্যার বাইরে মাত্র ৯০ জনকে আমন্ত্রণ জানিয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news