Breaking News
Home / TRENDING / পুলিশকে ‘সুপারি’ দিচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের

পুলিশকে ‘সুপারি’ দিচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

বিজেপি সাংসদ অর্জুন সিংকে মারতে পুলিশকে ‘সুপারি’ দিয়েছে তৃণমূল (TMC)। শুক্রবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও স্থানীয় সাংসদের মধ্যে চলা প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল ও পুলিশকে কাঠগড়ায় তুলে মেদিনীপুর সাংসদ বলেন, “অর্জুন সিং বিজেপিতে আসার পর থেকেই তারা সেটা হজম করতে পারছেন না। তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে, পুলিশ সুপার নিয়োগ করে তাকে সুপারি দেওয়া হয়েছে। এটা রোজই এখানে চলছে এটা এখনো নতুন কোনও বিষয় নয়। জনতন্ত্র এই অসহিষ্ণুতা ও অপরিসীম হিংসা, মানুষ তাদের বিচার একদিন করবেই।” তিনি আরও বলেন, “প্রায় এখন অর্জুন সিং এর বাড়িতে চা খেতে যান ওখানকার পুলিশ রা। কাজ না থাকলেই হবে চলো অর্জুন সিং এর বাড়ি যাই। অর্জুন সিং যেদিন থেকে বিজেপিতে এসেছেন সেদিন থেকে হয় তাঁর পিছনে পুলিশ লেগে আছে। নয় তাঁর পেছনে গুন্ডা লেগে আছে। না হয় পুলিশ গুন্ডা দুজনে একসঙ্গে লেগে আছে। গুন্ডারা বন্দুক গুলি নিয়ে বাইরে অপেক্ষা করছেন অর্জুন সিংকে মারবে বলে। আর পুলিশও বাইরে দাঁড়িয়ে আছে তাঁকে অ্যারেস্ট করবে বলে।”

দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, “তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ। এই ধরনের রাজনীতি আমরা কল্পনাও করতে পারি না। এত ভয় একজনকে দেখে, গোটা সরকারটা পিছনে লেগে আছে অর্জুন সিংয়ের।” ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকায় রাজনৈতিক সংঘর্ষ লেগেই আছে। বৃহস্পতিবার অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে ফের তল্লাশি করতে যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। দলে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police commissionerate) একাধিক পুলিশকর্তা। সাংসদের বাড়ি গিয়ে পুলিশ দাবি করে, এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা জানতে পেরেছে অভিযুক্তের এক সঙ্গী এই বাড়িতেই থাকে। তার ভিত্তিতেই তারা মজদুর ভবন তল্লাশি করতে এসেছে। পুলিশ অবশ্য কোনও সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেনি। ভাটপাড়ার বিধায়ক পবন সিং অভিযোগ করেছেন, যখন তাঁর বাবা অর্জুন সিং বিজেপির সাংসদ নির্বাচিত হন এবং পরে তিনিও বিধায়ক নির্বাচিত হন তখন থেকেই তাঁদের এ ভাবে হেনস্থা করা হচ্ছে।

এই ঘটনার পরেই বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে বিজেপির কার্যালয় দখলের চেষ্টা অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, রাত ১০টা নাগাদ বিজেপির পার্টি অফিস লক্ষ করে পাঁচ থেকে ছ’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই সময় পার্টি অফিসের ভেতরে বিজেপির কর্মীরা ছিলেন। বোমার আঘাতে অন্তত ৩ জন আহত হন। বোমা ছুড়েই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিশ। রাতে পালানোর সময় দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। এক মহিলার হাতে গুলি লেগেছে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সকাল পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *