Breaking News
Home / TRENDING / পশ্চিমি ঝঞ্ঝার দাপট : রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমি ঝঞ্ঝার দাপট : রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তর-পশ্চিম শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের পূবালী হওয়ার মিলনে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার সঙ্গে জলীয়বাষ্প পূর্ণ হাওয়ার সংমিশ্রণে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। কলকাতায় আংশিক সময় আকাশ মেঘলা থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩২ থেকে ৭৪ শতাংশ। সন্ধের পর হাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এবং দুই মেদিনীপুর জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশী। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ছত্তিশগড় ও বিহারে ঝড় বৃষ্টির পূর্বাভাস । তাপপ্রবাহ চলবে গুজরাট রাজস্থানের কিছু অংশে। কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *