চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৫৪০ জন। ফলে গোটা দেশ জুড়ে এখন আক্রান্তের সংখ্যাটা ৫,৭৩৪ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। ফলে ১৬৬ জন করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তবে ভালো খবর এই যে, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭২ জন।
করোনা সংক্রমণ সবচেয়ে খারাপ মহারাষ্ট্রের। মারাঠা মুলুকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাস্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু (৭৩৮), দিল্লি (৬৬৯), রাজস্থান (৩৮১), উত্তরপ্রদেশ (৩৬১), অন্ধ্রপ্রদেশ (৩৪৮), কেরল (৩৪৫), মধ্যপ্রদেশ (২২৯)।
শুধুমাত্র মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২ জনের। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ১৩ জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news