Breaking News
Home / TRENDING / নিজামুদ্দিন থেকে করোনা সংক্রমণ : কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজামুদ্দিন থেকে করোনা সংক্রমণ : কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নিজামুদ্দিনের (Nizamuddin) ঘটনায় কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।‌ বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “নিজামুদ্দিন নিয়ে কেউ কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন। মনে রাখবেন মহামারী ধর্ম দেখে হয় না। বন্যা যখন হয় তখন হিন্দু-মুসলমান বিচার করে ঘরে জল ঢোকে না।” তিনি আরও বলেন, “মনে রাখবেন বিদেশমন্ত্রক আর স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের হাতে নেই। ওখানে অনুমতি দিয়েছিল বলেই জমায়েত হয়েছিল। কিন্তু আমরা যখন খবর পেয়েছি তার ছ’ঘণ্টার মধ্যে নিঃশব্দে কাজ সেরেছি।”

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “২৪ মার্চ লকডাউন ঘোষণা হয়েছে। নিজামুদ্দিনের জমায়েত ছিল ১৩ মার্চ। তার আগে দিল্লিতে দাঙ্গাও হয়েছে। অনেক ঘটনা ঘটেছে।” তিনি আরও বলেন, “নিজামুদ্দিন ফেরত ১০৮ জন বিদেশিকে আমাদের এখানের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁরা কেউ মায়ানমার, কেউ ইন্দোনেশিয়া, কেউ বাংলাদেশের নাগরিক। সঙ্গে বাংলারও ৬৯ জনকেও রাখা হয়েছে। নিউটাউনের হজ হাউসে মোট ১৭৭ কোয়ারেন্টাইনে আছেন। আমাদের স্বাস্থ্য দফতর পুরোটা মনিটর করছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *