Breaking News
Home / TRENDING / আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হবে জেলাতেও

আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হবে জেলাতেও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

আজও দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ সরে মধ্যপ্রদেশে অবস্থান। শক্তি ক্ষয় হয়েছে এই নিম্নচাপের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ড ও ছত্রিশগড়ের ওপর দিয়ে এটি পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। আগামী দুই দিনে এটি আরও শক্তি ক্ষয় করবে।

শনি ও রবিবার উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস।আজ কলকাতায় আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৭.৪ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *