চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ফি বৃদ্ধির প্রতিবাদে কলকাতার চিল্ড্রেন্স ফাউন্ডেশন স্কুলের (Childrens Foundation School) সামনে অভিভাবকরা বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে স্কুলের সামনেই অভিভাবকদের এই বিক্ষোভ শুরু হয়েছে। তাঁদের দাবি, গত এপ্রিল মাস থেকে স্কুল বন্ধ হয়েছে। তারপর থেকেই অনলাইনে ক্লাস চলছে। কিন্তু এর মধ্যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ১০০ শতাংশ ফি দাবি করছে । অভিভাবকরা জানাচ্ছেন, তাদের পক্ষে স্কুল কর্তৃপক্ষের দাবি মত সম্পুর্ন স্কুল ফিস দেওয়া সম্ভব নয়। কারণ ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্কুলগুলি ৮০ শতাংশ ফি দিতে হবে। ২০ শতাংশ ফিস মুকুব করতে হবে। কিন্তু সেই অর্থে চিলড্রেন ফাউন্ডেশন স্কুল ১০০ শতাংশ ফিস দাবি করছে । এদিন সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই চলে অভিভাবকদের বিক্ষোভ।
পাশাপাশি অভিভাবকরা জানিয়েছেন, স্কুলে যে সমস্ত অতিরিক্ত ফি রয়েছে, যেমধ লাইব্রেরি ফি কম্পিউটার ফি বা বাসের ফি সবকিছুই এই মুহূর্তে মুকুব করতেই হবে। তার কারণ অনলাইনে ক্লাসে শুধুমাত্র শিক্ষার্থীরা পড়াশুনা করছেন । এই সুবিধাগুলো কোনওকিছুই ছাত্র-ছাত্রীরা নিচ্ছেন না । সে অর্থে এই সমস্ত ফিসগুলি মুকুব করতে হবে। অন্যদিকে তারা জানিয়েছেন, রেজিস্ট্রেশন ফি প্রত্যেক বার নেওয়া হয়, কিন্তু আর্থিক সঙ্কটের কথা মাথায় রেখেই এবছর তা মুকুব পরতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news