Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বর্তমানে ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে অবস্থান করছে এই নিম্নচাপটি। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। প্রভাবে ওড়িশা, ছত্রিশগড় ও ঝাড়খন্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবার নাগাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়া পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

মৌসুমী অক্ষরেখা দিল্লি- গয়া হয়ে কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও।

কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬.১ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *