Breaking News
Home / TRENDING / প্রতিরক্ষার ১০১টি পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপাল মোদী সরকার

প্রতিরক্ষার ১০১টি পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপাল মোদী সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল প্রতিরক্ষামন্ত্রক। আমদানিকৃত ১০১টি প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে মন্ত্রক। আজ এ কথা টুইট করে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রক ১০১টি পণ্যের একটি তালিকা তৈরি করেছে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ওই পণ্যগুলি আমদানির ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে। 

 

আজ একাধিক টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী জানান, আর্টিলারি বন্দুক, যুদ্ধের ছোট হেলিকপ্টার, অ্যাসল্ট রাইফেল, রাডার, চাকাযুক্ত যুদ্ধের গাড়ি, পরিবহন যুদ্ধবিমান এবং অন্যান্য প্রযুক্তি যুক্ত অস্ত্রশস্ত্রসহ ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম এখন থেকে আর আমদানি করা হবে না। এগুলো দেশীয়ভাবে তৈরি করা হবে। তিনি আরও জানান, “২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। শুধুমাত্র এই ১০১টি নয়, ভবিষ্যতে আরও অনেক সরঞ্জাম আমদানি বন্ধ করা হবে।”

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে চাকযুক্ত যুদ্ধের গাড়ি (AFVs) আমদানি সম্পূর্ণ বন্ধ করা হবে। এরকম ২০০টি গাড়ির ক্ষেত্রে ৫০০০ কোটি টাকা আত্মনির্ভর ভারত গড়তে সাহায্য করবে। এইসব দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। ফলে ভারতের আর্থিক বৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *