Breaking News
Home / TRENDING / অযোধ্যার ভূমি পুজো টিভিতে দেখেছেন ১৬ কোটি মানুষ, জানাল প্রসার ভারতী

অযোধ্যার ভূমি পুজো টিভিতে দেখেছেন ১৬ কোটি মানুষ, জানাল প্রসার ভারতী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজোরর অনুষ্ঠান রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে দেখেছেন বলে জানাল প্রসার ভারতী। শনিবার প্রসার ভারতী জানিয়েছে, ভূমি পুজোর দিন ১৬ কোটির বেশি মানুষ লাইভ টেলিকাস্ট দেখেছেন। সময়ের বিচারে ৭০০ কোটি মিনিটের বেশি সময় ধরে মানুষ এই অনুষ্ঠান দেখেছে। যা দূরদর্শনের ইতিহাসে নতুন রেকর্ড।

প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেম্পতি জানিয়েছেন, দূরদর্শনের লাইভ কভারেজ সকাল ১০:৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত দেশের প্রায় ২০০টি টিভি চ্যানেল দেখিয়েছে। ফলে ভারতীয় টিভি বিশ্বে ১৬ কোটি দর্শক অযোধ্যার ভূমি পুজো অনুষ্ঠান দেখেছে। 

গত সপ্তাহে ৫ আগস্ট বুধবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন তিনি গর্ভগৃহে রুপোর ইট দিয়ে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তরের কাজ শুরু করেন। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হয়েছিল দূরদর্শনে। প্রসঙ্গত, করোনা অতিমারির সময় রাম মন্দির ট্রাস্ট সকলকে টিভিতে পুরো অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *