Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপের এখন অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। হরিশা সংলগ্ন উপকূলে নিম্নচাপের অবস্থান সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী তিনদিন নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে এগোবে। আরো শক্তি সঞ্চয় করবে। বঙ্গোপসাগরের দিয়েই ওড়িশার দিকে সরে যাওয়ায় নিম্নচাপের প্রভাব কিছুটা কম পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের একটানে প্রচুর জলীয় বাষ্প উত্তরবঙ্গে। এর প্রভাবে সোম থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গে।

সোমবার অতিভারী বৃষ্টি ওড়িশায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ড, বিহারেও ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। মঙ্গল ও বুধবার অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় প্রবল বর্ষণের সম্ভাবনা। ভারী বর্ষণের কমলা সর্তকতা মঙ্গলবার উত্তরবঙ্গ ও সিকিমে। সমুদ্র উত্তাল হবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে উপকূলে ঝড়ো হাওয়া বইবে।মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গের কবে কোন জেলায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা? সোমবার বিক্ষিপ্ত অতিভারী বর্ষণে র সর্তকতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চার জেলায়। ভারী বর্ষণের সর্তকতা রয়েছে আরো চার জেলায় বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এ। মাঝারি থেকে ভারি বর্ষণের সর্তকতা কলকাতা সহ বাকি জেলায়।

মঙ্গলবার হলুদ সর্তকতা রয়েছে ভারী বর্ষণের মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের কোন কোন জেলাতেও বৃষ্টি হবে। সোমবার ভারী বর্ষণের হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বুধবার প্রবল বর্ষণের কমলা সর্তকতা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বর্ষণের কমলা সর্তকতা জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। ভারী বর্ষণের কমলা সর্তকতা মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বুধবার অতি ভারী বর্ষণের কমল সর্তকতা জারি উত্তরবঙ্গে।অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

বৃহস্পতিবার ও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে ল্যান্ড স্লাইড অর্থাৎ ধ্বসের প্রবল সম্ভাবনা পার্বত্য এলাকায় মূলত দার্জিলিং, কালিম্পং, জেলার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব এ নদীর জল স্তর বাড়তে পারে প্লাবিত হতে পারে নিচু এলাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *