Breaking News
Home / TRENDING / আজ এনসিবি-র মুখোমুখি হতে পারেন দীপিকা পাড়ুকোন

আজ এনসিবি-র মুখোমুখি হতে পারেন দীপিকা পাড়ুকোন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ নারকোটিক্স কন্ট্রোল বুরো (NCB)-র তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)। এদিন সকাল সকাল বলিউডের আর এক অভিনেত্রী রাকুল প্রীত সিংহকেও মাদক যোগের বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এনসিবি-র গোয়েন্দারা। পাশাপাশি, সারা আলি খান, শ্রদ্ধা কাপূরদের পরপর তলব করা হয়েছে। গোয়ায় শুটিং পর্ব গুটিয়ে বেশি রাতে স্বামী রণবীর সিংহের সঙ্গে বিশেষ বিমানে বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে পৌঁছেছেন দীপিকা। সঙ্গে ছিলেন আইনজীবীরাও। প্রভাদেবীতে দীপিকার বাসভবনের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ। দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে আজ তলব করা হয়েছে।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তকে ঘিরে বিহার ও মহারাষ্ট্র সরকারের সংঘাত সামনে এসেছিল। নরেন্দ্র মোদী, নীতীশ কুমারদের দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বিহারের ভোটের কথা মাথায় রেখে মৃত্যু তদন্ত নিয়ে রাজনীতি হচ্ছে। সুশান্তের পরিবারের তরফে ওঠা অভিযোগগুলি নিয়ে এই মুহূর্তে সিবিআই, ইডির তৎপরতা দেখা না গেলেও রোজই সংবাদ শিরোনামে উঠে এসেছে এনসিবি। মাদক চক্রের পান্ডা হিসেবে পরিচিত কমলজিৎকে গ্রেফতার করেছে এনসিবি। সূত্রের খবর, জেরার মুখে টেলিভিশন জগতের অন্তত ২০ জনের নাম করেছে ওই মাদক ব্যবসায়ী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *