চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বর্ষার বিদায়ের আগে সাময়িক বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে। তবে গত কয়েক দিনের ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে রোদ ঝলমলে আকাশ। তবে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশার উপর দিয়ে বিস্তৃত। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। তার প্রভাব এই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে । মঙ্গল ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
বুধবার ওড়িশাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে অসম ও মেঘালয়ে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নাগাল্যান্ড মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে।
বিহার অসংলগ্ন উত্তরবঙ্গের রয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকেই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দেশের উত্তর-পশ্চিম ভাগ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজস্থান পাঞ্জাবের অধিকাংশ এলাকা থেকে বিদায় নিয়েছে বর্ষা। আগামী পাঁচ দিনে দিল্লি, চন্ডিগড়, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news