চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দুর্গা সেজে মৌলবাদীদের খুনের হুমকির মুখে পড়লেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল (TMC) সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)। সম্প্রতি মহালয়ার দিন হাতে ত্রিশূল নিয়ে মা দুর্গা সেজে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নুসরাত। এই ছবিটি নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মুসলিম মৌলবাদীরা। তাঁদের প্রশ্ন, কী করে মুসলমান হয়ে নুসরত দুর্গা সাজলেন ? কী করেই বা হাতে ত্রিশূল তুলে নিলেন ? এর মধ্যেই দু’এক জন নুসরতকে খুনের হুমকিও দিয়েছেন। কিন্তু এমন হুমকির জবাবে অভিনেত্রী সাংসদ বলেছেন, “কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে সব ধর্ম সমান। সব উৎসব আনন্দের।”
https://www.instagram.com/reel/CFWUK1UnWNh/?igshid=qbqrc6tq2hjn
লোকসভা ভোটে বসিরহাট থেকে জেতার পরই তুরস্কের বোদরুম শহরে ডেস্টিনেশন ওয়েডিং সারতে চলে যান নুসরত। বিবাহের রীতিনীতি মেনে সব শেষে শপথ নেন তিনি। সংসদে শপথের দিন বিবাহিত হিন্দু রমণীর মতোই সিঁথি ভরা সিঁদুর আর মেহেন্দি দিয়ে সাজানো হাতে ভর্তি চুড়ি পড়ে যাওয়ায় নুসরাতের ওপর বিস্তর চটেছিলেন মুসলিম মৌলবাদীরা। সেই সময়ে কট্টরপন্থীরা তার সমালোচনা করলো পাত্তা দেননি নুসরাত। স্বামী লিখিল জৈনকে নিয়ে ইসকনের রথযাত্রায় রথের রশিতে টান দিতে দেখা গিয়েছিল অভিনেত্রী সাংসদকে। তখনও একই ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু কোনও ক্ষেত্রেই খুনের হুমকির মুখে পড়তে হয়নি তাঁকে।
কিন্তু দুর্গা সেজে হাতে ত্রিশূল তুলে নেওয়ায় নুসরাতের ওপর ক্ষুব্ধ মৌলবাদীর মুসলিম সংগঠনগুলি। একজন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের কন্যা হয়ে কিভাবে হিন্দু ধর্মের দেবতাকে অনুসরণ করেছেন নুসরাত ? তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে কট্টরপন্থী মহলে। বর্তমানে ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের করতে লন্ডন গিয়েছেন নুসরাত জাহান। আপাতত যাবতীয় বিতর্ক থেকে দূরে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নুসরাত। তবে শারদোৎসবের সময় শুটিং ছেড়ে কলকাতায় ফিরে এই বিতর্ক আবারও মাথাচাড়া দেবে কি না তা নিয়ে সন্দিহান প্রশাসনিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news