Breaking News
Home / TRENDING / সারধাকাণ্ড : সিবিআই তদন্তে মমতার মুখোমুখি বসুন, কুনালকে কটাক্ষ নেটিজেনদের

সারধাকাণ্ড : সিবিআই তদন্তে মমতার মুখোমুখি বসুন, কুনালকে কটাক্ষ নেটিজেনদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সারধাকাণ্ডে বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক তাঁকে।মঙ্গলবার ফেসবুক পোস্টে এমনই দাবি করেছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল (TMC) মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছেন তিনি। কুনাল ঘোষের এমন দাবিকে কটাক্ষ করে নেটিজেনরা বলছেন, ‘আপনি বলেছিলেন, কোন ব্যক্তি চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। মুকুল নয় বরং তাঁর মুখোমুখি বসিয়ে জেরা করা হোক আপনাকে।

প্রসঙ্গত, জেল থেকে ছাড়া পাওয়ার পর এক সাক্ষাৎকারে কুনাল ঘোষ দাবি করেছিলেন, চিটফান্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কথাই স্মরণ করিয়ে নেটিজেনরা তাক করেছেন কুণালকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে বিধাননগর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার হন তৎকালীন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। দীর্ঘ সময় জেলে কাটিয়ে জামিনে মুক্তি পান তিনি। এরপরই নানা সময় পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতেন কুনাল ঘোষ। এই সময় তিনি দাবি করেছিলেন, সারধা, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের সবচেয়ে বেশি লাভবান হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন কুণাল ঘোষকে সে কথাই স্মরণ করিয়ে দিয়ে নেটিজেনরা দাবি তুলেছেন মমতা-কুণালকে পরস্পরের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।

নিজের ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, “ষড়যন্ত্রী বিজেপিতে যোগ দিয়ে তদন্তে ছাড় পাচ্ছেন। তাই বিষয়টি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।” কুনালের এই মন্তব্য স্ববিরোধী বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের মতে, কুনাল যখন মনে করছেন যে বিজেপিতে যোগ দিয়ে সিবিআই তদন্তে ছাড় পাওয়া যায়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কিছুদিন আগে পর্যন্ত দলের সভাপতি ছিলেন, সেই অমিত শাহ কে অভিযোগ জানিয়ে লাভ কী! তাদের মতে, চার্জশীট পেশ করার দিন যত এগিয়ে আসছে ততোই খেই হারিয়ে ফেলছেন কুনাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *