সূর্য সরকার।
এক লাফে কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে গেল। বৃহস্পতিবার থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতি শুক্রবার এ বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ খুবই হালকা বৃষ্টি দিয়ে শুরু উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শুক্র ও শনিবার।
শুক্র ও শনিবার দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। বরফ পড়বে সিকিমের বেশকিছু এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি রাজ্যজুড়ে। শনিবার দুপুরের পরই মেঘ কেটে যাবে রবিবার থেকে পরিষ্কার আকাশ নামবে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৯৫ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news