Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা জয়পুর থেকে ছত্রিশগড়ের নিম্নচাপের মধ্যে দিয়ে জামশেদপুর, দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে রাজ্যে। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প প্রচুর থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে।

বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *