Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা ভাইরাসের সংক্রমণের আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার তৃণমূল (TMC) বিধায়ক সমরেশ দাসের (Samaresh Das)। সোমবার ভোর চারটে পনেরো নাগাদ মৃত্যু হয় তাঁর। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মাস খানেক আগে বিধায়ক সমরেশ দাসের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বয়সজনিত কারণে এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাঁকে প্রথমে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পাঁশকুড়ার হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেই অনুযায়ী তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করানো হয়েছিল।

হাসপাতালের সূত্রে খবর, কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। আর সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল চিকিৎসকদের কাছে। তারপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তৃণমূল বিধায়ককে। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। প্রসঙ্গত, এর আগে গত ২৪ জুন কলকাতার এক বেসরকারি হাসপাতালেই করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। এছাড়াও রাজ্য বিধানসভার একঝাঁক বিধায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়।

সমরেশ দাস ২০০৯ সালের উপনির্বাচনে প্রথমবার বিধায়ক হন। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী কাঁথি আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁকে এগরা আসন থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগরা থেকেই ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পরপর তিনবার নির্বাচিত হন। এমন একজন অভিজ্ঞ রাজনীতিককে হারিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *