Breaking News
Home / TRENDING / সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ২৪ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে সিকিম, অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে। অমৃতসর বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে অসমের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।এই মৌসুমী অক্ষরেখার জেনেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তার প্রভাব এই বৃষ্টি উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *