Breaking News
Home / TRENDING / উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত আবহাওয়া দফতরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে ঘূর্ণাবর্তের রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। আপাতত কয়েক দিন ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অসম ও মেঘালয়ে অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণের দিকে সরলে শনিবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ৮ জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে। অতি বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে অসমে বন্যা পরিস্থিতি। তাই প্রতিবেশী রাজ্যের পরিস্থিতির প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে।

শুক্রবারেও দার্জিলিং ছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৮.৮ মিমি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *