নিজস্ব সংবাদদাতা:
শেষ পর্যন্ত বর্ষা আ-গচ্ছতি। বৃষ্টি আসছে। আজ বিকেলেই ঢালবে। তবে এ বর্ষা সে বর্ষা নয়। মানে আবহাওয়া দফতরের মতে বাংলায় বর্ষাকাল ঢুকতে আরও ৭ থেকে ১০ দিন, তবে প্রাক বর্ষার আশীর্বাদ ঝরতে চলেছে বঙ্গবাসীর মাথায় ও ছাতায়। আজ বিকেলেই।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি নীম্নচাপ অক্ষরেখা,আর সে কারণেই আজ বিকেল-সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এইসঙ্গে সারাদিন আকাশ থাকবে অংশত মেঘলা। ফলে রোদ আর গরমের নাজেহাল হতে হবে তুলনামূলক কম।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এইসঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news