Breaking News
Home / TRENDING / রোজিচ নিয়ে মজে গুরপ্রীত

রোজিচ নিয়ে মজে গুরপ্রীত

প্রসেনজিৎ মাহাতো:

ভারতীয় ফুটবল দলের গোলকিপার কোচ হয়েছেন ক্রোয়েশিয়ার টোমিস্লাভ রোজিচ। কিংস কাপের প্রস্তুতি সারছেন ভারতীয় গোলকিপাররা তাঁর কাছে। রোজিচ এর আগে শাখতার, দনেস্ক, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, ক্লাব ব্রাগের কাজ করেছেন। ভারতীয় দলের এক নম্বর গোলকিপার গুরপ্রীত মজেছেন রোজিচে। বলেন, ‘‌ভারতীয় টিম সেট আপে, এমনকী ক্লাব ফুটবলে রোজিচের মতো কোচ আমি পাইনি এতদিন। রোজিচের অভিজ্ঞতা ও কোচিং ক্ষমতা অন্য মাত্রায়। বিদেশের ক্লাবে যে গোলকিপার কোচের আন্ডারে ছিলাম, তাঁর থেকেও রোজিচ ভাল। ওঁর কোচিংয়ে সকলেই উপকৃত হবে, যেমন আমি হচ্ছি। উনি যা যা করাচ্ছেন বা বলছেন, তা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে অনেক উন্নতি করতে পারব। ওঁর শেখানোর পদ্ধতি অন্যরকম। প্রচণ্ড পরিশ্রম করাচ্ছেন, আবার প্রয়োজন মতো বিশ্রাম দিচ্ছেন। প্র‌্যাকটিসে প্রচুর বৈচিত্র‌্য থাকছে। তাই কোনও একঘেয়েমি নেই। সব সময় উপভোগ করছি।’‌ গুরপ্রীতের মতোই শিবিরে অমরিন্দার, কমলজিৎ, বিশালরাও মজে রয়েছেন রোজিচের কোচিংয়ে। ‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *